যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাত কিশোর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ১৭ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা মামলায় নজরদারিতে থাকা কেন্দ্রের সাত কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হুসাইন মামলার তদন্ত কর্মকর্তার শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করলে ওই সাত কিশোরকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা সদর উপজেলার চৌদ্দকুড়িসিং বানপাড়া গ্রামের খলিলুর রহমান তুহিন, নাটোরের সিংড়া উপজেলার জোড়মল্লিক গ্রামের হুমাইদ হোসেন, পাবনা বেড়া উপজেলার সন্ন্যাসপাড়ার ইমরান হোসেন, রাজশাহীর মতিহার উপজেলার কাজলা গ্রামের শিমুল, পাবনা বেড়া উপজেলার সন্ন্যাসপাড়ার মনোয়ার হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলার চাপুভেলা গ্রামের রিফাত আহমেদ, নাটোর সদর উপজেলার তালারদিয়া গ্রামের মোহাম্মাদ আলী।
মামলার তদন্ত কর্মকর্তা ইনসপেক্টর রকিবুজ্জামান জানান, তিন কিশোর নিহতের ঘটনায় নিহত পারভেজের বাবা রোকা মিয়া শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। প্রাথমিক তদন্তে কেন্দ্রে বন্দিদের মারপিট ও হত্যার ঘটনায় ১২জনকে শনাক্ত করা হয়। এরমধ্যে কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক মাসুম বিল্লাহ, সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান, ফিজিক্যাল ইন্সট্রাক্টর শাহানুর আলম, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুককে শনিবার গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়।
এবং নির্যাতনের কাজে সহযোগিতা করা কেন্দ্রের বন্দি সাতকিশোরকে এ মামলায় গ্রেফতার দেখাতে আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করায় ওই সাত কিশোরকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ আগস্ট দুপুর থেকে শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ বন্দির ওপর নির্যাতন চালানো হয়। এতে তিন বন্দি কিশোর নিহত হয়। এছাড়া আহত ১৫ জনকে যশোর জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


