যশোরে কোয়ারেন্টিনে ভারতফেরত নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৩ মে ২০২১ বৃহস্পতিবার
যশোরে কোয়ারেন্টিনে ভারতফেরত নারীর মৃত্যু
যশোরে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত এক নারী মারা গেছেন। তার নাম আম্বিয়া খাতুন (৩৩)। তিনি কিডনি রোগী ছিলেন।
বুধবার রাত ১০টার দিকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আম্বিয়া খাতুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আওয়ালের স্ত্রী। তারা স্বামী-স্ত্রী দুজনই যশোর শহরের হাসান ইন্টারন্যাশনাল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন।
ভারতফেরত ওই দম্পতিকে গত ৭ মে জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। আম্বিয়া খাতুন কিডনি সমস্যায় ভুগছিলেন। তিনি ভারতে এ রোগের জন্য চিকিৎসায় গিয়েছিলেন। বুধবার সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করে হোটেল কর্তৃপক্ষ। পরে তাকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, আম্বিয়া খাতুন কিডনি ফেলইওর, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত রোগী ছিলেন। অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
তিনি আরো বলেন, আম্বিয়া খাতুনের করোনা পরীক্ষা করা হয়েছিলো। রিপোর্ট নেগেটিভ আসে। তার মরদেহ পুলিশের সহযোগিতায় নিজ বাড়িতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



