যশোরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:০৪ পিএম, ১০ মার্চ ২০১৮ শনিবার
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আজ শনিবার সকাল ৮টায় সড়ক দুর্ঘটনায় ফাতিমা রোজা ও জেরিন খানম নামে দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। এছাড়া আগআঁচড়া কলেজের প্রভাষক আলমগীর কবীর (৪৫) আহত হয়েছেন।
মৃত ফাতিমা রোজা (১২) স্থানীয় বাগআঁচড়া গালর্স স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে আহত প্রভাষক আলমগীর কবীরের মেয়ে। তাদের বাড়ি বাগুড়ী গ্রামে। নিহত জেরিন খানম (১১) একই শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ও ইব্রাহীম হোসেনের মেয়ে। মৃত দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে প্রভাষক আলমগীর কবীর তার মেয়ে ফাতিমা রোজা ও ভাগ্নি জেরিনকে স্কুলে পৌঁছে দিতে মোটর সাইকেল করে বাড়ি থেকে বের হন। তারা বাগআঁচড়া বাজারের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সামনে পৌঁছালে একটি বালু ভর্তি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়। এ সময় ফাতিমা ও জেরিন রাস্তার উপর পড়ে যায়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় তারা। গুরুতর আহত মোটর সাইকেল চালক আলমগীর কবীরকে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুই স্কুল ছাত্রীর মৃত্যুতে সহপাঠীসহ এলাকায় শোক নেমে এসেছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে।
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন



