যা বলার বলে দিয়েছি: বুবলী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। বাবা হয়েছেন জনপ্রিয় সুপারস্টার শাকিব খান। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ছেলেকে প্রকাশ্যে আনেন এই দম্পতি। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়াও চেয়েছেন তারা।
বুবলী বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমা নিয়ে ব্যস্ত। সেই শুটিং সেটে তার মন্তব্য পেতে প্রায় সময়ই সংবাদকর্মীরা ভিড় করেন। আর এতে কিছুটা বিব্রতবোধ করছেন তিনি। এর আগে শাকিব-বুবলী দুজনের বাড়ির সামনে গেলেও দেখা মেলেনি তাদের।
সম্প্রতি এ প্রসঙ্গে একটি গণমাধ্যমে চিত্রনায়িকা বুবলী বলেন, “আমি কাজ নিয়ে এখন ব্যস্ত আছি। আপাতত আমার কাজেই মন দিতে চাই। যা বলার ইতোমধ্যেই তা তো বলেই দিয়েছি। যা আপনারা জেনেছেন। এখন নতুন করে আর কি বলব।”
তিনি আরও বলেন, “আমার শুটিং সেটগুলোতে যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছেন, তাতে নিজের কাছেই কেমন যেন লাগে! সবকিছু আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না। আপনারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছেন। আশা করি আপনাদের কাছ থেকে আরও সাপোর্ট পাব।”
প্রসঙ্গত, এছাড়া বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন শাকিব-বুবলী। এখন সিনেমাটির ডাবিংয়ের কাজ চলছে।
শনিবার (১ অক্টোবর) সকাল থেকেই সিনেমাটির একটি গানের শুটিং করছেন শাকিব-বুবলী। দেলোয়ার হোসেন দিলের গল্পে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান। সিনেমাটি নির্মাণ করছেন তপু খান।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




