যাই করিস না কেন, বলে শুধু ব্যাটটা লাগাবি : জাহানারাকে সালমা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:১০ এএম, ১৪ জুন ২০১৮ বৃহস্পতিবার
ভারতের বিপক্ষে ফাইনালে শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম ৩ বলে ৬ রান তুলে নিয়ে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় নারীরা। কিন্তু পরের ২ বলে ১ রান যোগ করতে হারায় দুই ব্যাটারকে।
সে সমীকরণে জয়ের জন্য শেষ বলে দরকার ছিল ২ রান। এ দুই রান নিতে পারলেই এশিয়া কাপ বাংলাদেশের।
ক্রিজে তখন জাহানারা ও সালমা। হাই ভোল্টেজ ম্যাচে লাস্ট ওভারে এরকম পরিস্থিতিতে মাইন্ড গেম চলে। ব্যাটারদের প্ল্যান আর বোলারদের প্ল্যান। পুরো ভারতীয় দলের সামনে জাহানারা ও সালমা। ব্যাট করতে হবে জাহানারাকে। ক্রিজের অপর প্রান্তে সালমা। অধিনায়ক জাহানারাকে মনে করিয়ে দিচ্ছিলেন, যাই করিস না কেন, বলে শুধু ব্যাটটা লাগাস, যেভাবেই পারিস, শুধু ব্যাট লাগাবি।
অন্যদিকে জাহানারা আলমের উপর বিশাল চাপ। তা সত্বেও জাহানারা আলম বারবার মনে করিয়ে দিচ্ছিলেন নন স্ট্রাইকার সালমা খাতুনকে, আপু যাই ঘটুক, আপনি শুধু দুই রানের জন্য দৌড়াবেন। সতীর্থরা ব্যাটিং করার সময়ে জাহানারা খেয়াল করেছিলেন, ভারতের স্পিনাররা বেশ ঝুলিয়ে বল করছে। তেমন কিছু হলে কি করবেন ঠিক করা ছিল অভিজ্ঞ এই ক্রিকেটারের। ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কাউরের বল জাহানারা ডিপ মিডউইকেটে খেলার সঙ্গে সঙ্গে দুই জনে তড়িঘড়ি করে দৌড়ে নেন দুটি রান। দুই জনের কথা দুই জনেই রেখেছেন।
এশিয়া কাপের শিরোপা জিতে সোমবার ঢাকায় ফেরার পর জাহানারা জানান, শেষ বলটি তিনি দেখেছিলেন নিজেকে প্রমাণের বড় সুযোগ হিসেবে। তিনি মনস্থির করেছিলেন এই বলেই কিছু একটা করতে হবে, তা যেভাবেই হোক।
জাহানারা বলেন, আমি হারমানপ্রিতের বোলিং পরিকল্পনাটা নষ্ট করে দিই। ওর পরিকল্পনা নষ্ট করে আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করেছি। আমার লক্ষ্য ছিল, যদি বল একটু ঝুলিয়ে দেয় আমি স্ট্রেইটে খেলবো, তাতে দুই বা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি যাই আসে, আসবে। আরেকটা পরিকল্পনা ছিল, বল অনুযায়ী খেলে দৌড়ে দুই রান নেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ীই খেলেছি এবং জয় পেয়েছি।
আর এভাবেই ক্রিকেট বিশ্ব পেল এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ান বাংলাদেশ নারী দলকে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




