যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩০ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় সাদিয়া আফরিন উর্মি (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি তিতুমীর কলেজের ছাত্রী বলে জানা গেছে।এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক নাজমুল (২৫) ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।
সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন গণমাধ্যমকে বলেন, তারা দুজন আজ বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হলে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে আফরিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন আফরিন এবং নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। নাজমুলের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান





