যাত্রীবাহী বাস খাদে, নারীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ২৪ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় লোকজন।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। নিহত বাস হেলপার আবু সাঈদ (৩০)। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার মড়ুরা গ্রামে। অন্যজন কমলা বেগম (৩৫)। তিনি একই উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
নিহত অন্য নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে ওই নারী সনাতন ধর্মের বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। বাসটি শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল।এই ঘটনায় ঢাকা-সিলেট পুরনো মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।পরে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন।
দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ৩ জনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
-জেডসি
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- মধুচন্দ্রিমার নামে স্বামীকে ফাঁদে ফেলে খুন করাল নববধূ
- টানা দ্বিতীয় জয়ের প্রত্যাশায় নিউজিল্যান্ড
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- ঢাকাসহ আশপাশের আবহাওয়া আজ পরিষ্কার থাকবে
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন








