যুক্তরাজ্য থেকে ফিরলেই ১৪ দিনের কোয়ারেন্টিন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যে একটি নতুন ধরণের অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশ ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়েছে। তবে বাংলাদেশ এখনও ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ধরন দ্রুত ছড়াচ্ছে বলে ওই দেশ থেকে কেউ বাংলাদেশে এলে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকবে হবে।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, লন্ডন থেকে যারা আসবে, তাদের কোয়ারেন্টিনে খুব কঠোর হতে হবে। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন, আসা বন্ধ করা হবে না, তবে স্ট্রং কোয়ারেন্টিনে যেতে হবে। লন্ডন ফ্লাইট থেকে যেই আসুক, তার যদি গতকালের কোভিড রিপোর্টও নেগেটিভ থাকে, তারপরও বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হবে।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ঢাকার আশকোনার হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে।
তিনি জানান, এ বিষয়ে একটি সভা আছে আজ রাতে। সেখানেই একটি যৌক্তিক সময় দিয়ে এ বিষয় জানিয়ে দেয়া হবে কবে থেকে তা কার্যকর হবে।
সরকারের কোয়ারিন্টিনে না থেকে হোটেল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, আমাদের যারাই সিঙ্গাপুরে যাচ্ছেন, অন্য কোনো অপশনই নেই।…তারা আগে থেকেই রুম অ্যালট করে দিচ্ছে, ওই রুমের বাইরে আসতে পারবেন না। নেগেটিভ হলেও হবে না, এরপরেও সেখানে তাদের থাকতে হচ্ছে। তারা আবার টেস্ট করবে।
লন্ডন থেকে যারা আসছেন, তাদের নিয়ে দেরিতে সিদ্ধান্ত নেয়ায় বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে কি না- সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা তো যে প্রটোকল আছে, তা মানার চেষ্টা করছি।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







