ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১:৩১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন বাংলাদেশে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১০ মার্চ ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন এখন পর্যন্ত বাংলাদেশের ৬ জনের শরীরে পাওয়া গেছে। বুধবার (১০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশে ৬ জনের মধ্যে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে এবং এ নতুন ধরনের ওপর ভ্যাকসিন ঠিকভাবে কাজ করছে। যুক্তরাজ্যের স্ট্রেন সংক্রমণ ক্ষমতা বেশি। বাংলাদেশ এই স্ট্রেন নিয়ে পর্যবেক্ষণ করছে। তবে বাংলাদেশে সংক্রমণ সংখ্যা বাড়ার জন্য ইউকে ভেরিয়েন্টের প্রভাব নেই।

প্রসঙ্গত, বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) জিনোমিক গবেষণাগার ল্যাব গত বছরের ২৪ ডিসেম্বর ব্রিটেনে শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের সঙ্গে মিল আছে এমন জিনোমের উপস্থিতি বাংলাদেশে পাওয়া গেছে বলে জানিয়েছিল।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়