ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১:১৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাজ্যের পথে স্পিকার ড. শিরীন শারমিন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৮ জুলাই ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যের পথে উড়াল দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পার্লামেন্টারি স্কলার্স অ্যান্ড পার্লামেন্টারিয়ান্সের ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে যুক্তরাজ্যে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ জানান, সকাল ১০টা ১৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন স্পিকার। সফর শেষে আগামী ১৮ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তার।

সফরকালে স্পিকার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক, যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠক, রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণের কথা রয়েছে।

যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন উইমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সঙ্গে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের লক্ষ্যে ৬ আগস্ট স্পিকার নিউইয়র্কের উদ্দেশে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে জানা গেছে।