যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে শিশুসহ ৮ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র-কানাডার সীমান্তবর্তী নদী সেইন্ট লরেন্স সংলগ্ন জলাভূমি থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করেছে কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিল।
শুক্রবার (৩১ মার্চ) আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কানাডার কুইবেকের অ্যাকওয়েসেন মোহক অঞ্চলের পুলিশ জানিয়েছে, আটজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে। পরে শুক্রবার (৩১ মার্চ) আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের উপ-প্রধান লী অ্যান ও’ব্রায়ান বলেছেন, নিহতরা দুটি পরিবারের সদস্য। একটি পরিবার রোমানিয়ার পাসপোর্টধারী। অপর পরিবারটি ভারতীয়। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।
পরে পৃথকভাবে অ্যাকওয়েসেন মোহক পুলিশের প্রধান শন ডিল্যুড জানান, শুক্রবার উদ্ধারকৃত দুজনই রোমানিয়ার। তাদের মধ্যে একটি আবার শিশু।
কর্তৃপক্ষ নিহতদের মৃত্যুর কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে জলাভূমিতে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে কি-না তা জানার জন্য ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। এ ছাড়া, নিহতরা সত্যিই কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছিলেন কি-না তাও খতিয়ে দেখা হবে।
কানাডার জন-নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেছেন, কানাডার কোস্ট গার্ড এবং কুইবেকের প্রাদেশিক পুলিশ অ্যাকওয়েসেন পুলিশকে তদন্তে সহায়তা করছে।
সূত্র: আল জাজিরা
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






