যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের রিজার্ভ সরিয়ে নিতে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৮ এএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে নিরাপদ কোনো দেশে সরিয়ে নিতে অর্থ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, বর্তমানে বাংলাদেশ ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যার দরুন বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র হচ্ছে। বর্তমানে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশবিশেষ। বিভিন্ন দেশকে চাপে রাখার জন্য তাদের অর্থ বাজেয়াপ্ত করা যুক্তরাষ্ট্রের নিয়মিত কার্যক্রমের অংশ।
এতে আরও বলা হয়, বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উল্লেখযোগ্য অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষণ করা হয়। ভবিষ্যতে সংরক্ষিত রিজার্ভ বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এরূপ হলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং জনগণকে অবর্ণনীয় কষ্টের সম্মুখীন হতে হবে। তাই বাংলাদেশ ফরেন রিজার্ভ রক্ষার জন্য ন্যূনতম কিছু রিজার্ভ যুক্তরাষ্ট্রে রেখে বাকি অর্থ বিভিন্ন নিরাপদ দেশে সংরক্ষণ করতে হবে এবং স্বর্ণ আকারে রাখতে হবে। এ ছাড়া যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বেশি সেসব দেশের স্থানীয় মুদ্রায় লেনদেন করতে হবে।
নোটিশে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বৈদেশিক রিজার্ভ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার









