যুক্তরাষ্ট্রকে ছাড়া বিপদে পড়বে ইউরোপ: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ৩ ডিসেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
পূর্ব ইউরোপের দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর মতো যথেষ্ঠ শক্তি ইউরোপের নেই। এ কারণে ইউরোপকে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে হয়েছে।
শুক্রবার (২ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার সিডনিতে লয়ি ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ফিনিশ প্রধানমন্ত্রী। সামরিক জোট ন্যাটোর সদস্যপ্রার্থী দেশের এ নেত্রী বলেছেন, ইউরোপকে তার সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে।
‘আপনাদের সঙ্গে নির্মম সৎ হয়ে বলছি, ইউরোপ এ মুহূর্তে যথেষ্ঠ শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্রকে ছাড়া আমরা হয়ত বিপদে পড়ব।’
রাশিয়া চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা করে। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউক্রেনকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তালিকার তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।
ইউক্রেনকে সহায়তা করায় ইউরোপিয়ান দেশগুলোর অস্ত্রের মজুদ অনেকাংশে কমেছে। ফিনিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপের সামরিক শক্তি বৃদ্ধি করতে আরও কাজ করতে হবে।
লয়ি ইনস্টিটিউটের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনা মারিন আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অনেক অস্ত্র দিয়েছে। অনেক আর্থিক সহায়তা দিয়েছে, অনেক মানবিক সহায়তা দিয়েছে। কিন্তু (এরকম সহায়তা দিতে) ইউরোপ এখন পর্যন্ত যথেষ্ঠ শক্তিশালী হয়নি।’
তিনি আরও বলেছেন, এরকম পরিস্থিতির সঙ্গে নিজেদের মানিয়ে নিয়ে ইউরোপকে প্রস্তুতি নিতে হবে এবং সেই সক্ষমতা গড়ে তুলতে হবে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তখন ন্যাটোভুক্ত ইউরোপিয়ান দেশগুলোর সমালোচনা করতেন তিনি। তার দাবি ছিল, ইউরোপ সামরিক খাতে পর্যাপ্ত খরচ করে না। ২০২০ সালের এক সমীক্ষায় দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্র তাদের মোট জিডিপির ৩.৭ ভাগ সামরিক খাতে ব্যয় করেছে। যেখানে ইউরোপের দেশগুলো ব্যয় করেছিল ১.৭৭ ভাগ।
এছাড়া ইউরোাপের প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, জ্বালানির জন্য ইউরোপের কিছু দেশ রাশিয়ার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলেছে।
সূত্র: বিবিসি
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








