যুক্তরাষ্ট্রে একদিনে দুই হাজার ৩৭ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১১ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে ঝড়ের গতিতে বাড়ছে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই এক একটি জীবন পরিণত হচ্ছে সংখ্যায়।অনেক আগেই আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বের সব দেশকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুর সংখ্যায় সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে দেশটি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও ২ হাজার ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।
গত দুই দিনেও যুক্তরাষ্ট্রে করোনায় প্রায় দুই হাজার করে মানুষের মৃত্যু হয়েছে। যা জানুয়ারিতে করোনার হানা শুরু হওয়ার পর সর্বোচ্চ। এ নিয়ে তিন দিনেই দেশটিতে প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হলো।
শনিবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৭৪৭ জন এবং মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৮৭৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৩১৪ জন। এ তথ্য জানিয়েছে জনস হপকিন্স ইউনিভার্সিটি।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নিউইয়র্ক সিটিতেই মারা গেছেন ৬৫১ জন। একই সময়ে শহরটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৮৪ জন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এই এক অঙ্গরাজ্যে করোনায় নিহত হয়েছেন ৭ হাজার ৮৪৪ জন।
এছাড়া নিউ জার্সিতে করোনায় আক্রান্ত ৫৪ হাজার ৫৮৮ এবং মৃত্যু হয়েছে ১৯৩২ জনের। মিশিগানে করোনায় আক্রান্ত ২২ হাজার ৭৮৩ এবং মৃত্যু হয়েছে ১২৮১ জনের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, আমরা এই অদৃশ্য শত্রুকে খুব দ্রুত হারিয়ে দেব।
তবে তিনি এর আগে দেশটিতে করোনার ভয়াবহ আঘাতের বিষয়ে সতর্ক করেছিলেন। এছাড়া এক থেকে দুই লাখ লোকের মৃত্যু হতে পারে বলে আশংকা করছে মার্কিন প্রশাসন। সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে তারা।
শনিবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২ হাজার ৭৩৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৩১ জন। অপরদিকে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-জেডসি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা








