যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০০ এএম, ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন। মূলত দুই বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট জো বাইডেন সম্পর্কে নিজেদের মনোভাব জানাতে মঙ্গলবার (৮ নভেম্বর) ভোট দেবেন দেশটির জনগণ।
যেহেতু এই নির্বাচনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছর মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হয়ে থাকে, তাই একে মধ্যবর্তী নির্বাচন বলা হয়।
এ নির্বাচনের ফলাফলের ওপর বাইডেনের বাকি মেয়াদ কেমন যাবে তা অনেকাংশে নির্ভর করবে। নির্বাচনে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেলে বিভিন্ন ইস্যুতে বাইডেন বেকায়দায় পড়বেন। আইন পাশেও বাইডেন প্রশাসন বাধার সম্মুখীন হবে। খবর এপি, এএফপি, বিবিসি ও রয়টার্সের।
এ নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থীদের সমর্থনে প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটি নির্বাচনি প্রচারে অংশ নেন। জনগণকে তারা দলীয় প্রার্থীদের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান।
এদিকে, মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে জনপ্রিয়তা ফিরে পেয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। রয়টার্স-ইপসোস পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে-৪০ শতাংশ মার্কিনি বাইডেনের পারফরম্যান্সে খুশি। জুনের শুরুর দিকে থেকে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। দুদিনের জরিপে দেখা গেছে, এতে অংশ নেয়া ৭৮ শতাংশ সমর্থক বাইডেনের ওপর খুশি। গত মাসে এ সংখ্যা ছিলো ৬৯ শতাংশ। গত বছর আগস্ট থেকে বাইডেনের জনপ্রিয়তা পড়তির দিকে ছিলো। তখন থেকে তা ৫০ শতাংশের নিচে চলে যায়। সবচেয়ে বেশি নেমেছিলো এ বছর মে মাসে-৩৬ শতাংশ।
উচ্চ মূল্যস্ফীতি এবং কোভিড-১৯ মূলত এ পরিস্থিতির জন্য দায়ী। অপরদিকে, গ্যালাপের জরিপে দেখা গেছে-মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীরা এগিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থীরা বিজয়ী হলে পরবর্তী নির্বাচনেও প্রভাব ফেলতে পারে।
নির্বাচনের আগের জরিপগুলোও বাইডেনের পক্ষে ওঠানামা করেছে। এছাড়া কংগ্রেসের স্পিকারের পরিবারের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় মধ্যবর্তী নির্বাচন এবং আগামী নির্বাচনে প্রভাব ফেলবে। বিপরীতে কিছু সিদ্ধান্ত যেমন-৭ আগস্ট সিনেটে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করতে একটি ঐতিহাসিক বিল অনুমোদন পায়। এরসঙ্গে ওষুধের মূল্যহ্রাস এবং কিছু কিছু ক্ষেত্রে করপোরেট কর বাড়ানোর প্রস্তাব রেখে করা বিলেও অনুমোদন দেন সিনেটররা।
সিনেট ও প্রতিনিধি পরিষদ নিয়ে মার্কিন কংগ্রেস গঠিত। কংগ্রেসের সদস্য সংখ্যা ৫৩৫ জন। এর মধ্যে সিনেটের সদস্য ১০০ জন, বাকিরা প্রতিনিধি পরিষদ সদস্য। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্য দুজন করে সিনেট সদস্য নির্বাচিত করে, যারা সিনেটর হিসেবে পরিচিত এবং ছয় বছরের জন্য তারা নির্বাচিত হন। প্রতি দুই বছর পরপর সিনেটের এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন হয়। এবারের মধ্যবর্তী নির্বাচনে ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিনিধি পরিষদের সদস্য ৪৩৫। প্রত্যেক সদস্য অঙ্গরাজ্যের একটি নির্দিষ্ট ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করেন। তারা দুই বছর মেয়াদের জন্য নির্বাচিত হন।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








