যুক্তরাষ্ট্রে করোনার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ১৩ এপ্রিল ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে চলছে করোনা আতঙ্ক। যেকোনো দেশের চেয়ে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি এখন যুক্তরাষ্ট্রে। এরমধ্যেই দেশটির মিসিসিপি অঙ্গরাজ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ছয়জন মারা গেছেন।
মিসিসিপির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এমএসইএমএ) জানিয়েছে, রবিবার মিসিসিপির দক্ষিণাঞ্চলসহ প্রতিবেশী রাজ্য লুইজিয়ানা, আলাবামা ও জর্জিয়াতে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঘূর্ণিঝড়টি রাজ্যের বিপর্যয়কর ক্ষতি করেছে এবং জাতীয় আবহাওয়া পরিষেবা এটিকে সর্বোচ্চ স্তরের টর্নেডো হিসেবে সতর্কতা জারি করে।
সংবাদ সংস্থা এএফপির খবরে জানা যায়, ঝড়ের তাণ্ডবে মিসিসিপি অঙ্গরাজ্যে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি। বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। উপড়ে গেছে গাছপালা এবং ভেঙে গেছে রাস্তাঘাট। এ ঝড়ের কবলে ক্ষয়ক্ষতি হয়েছে টেক্সাসের কিছু অংশ এবং লুসিয়ানা অঙ্গরাজ্যে। লুসিয়ানায় ৩৬ হাজার বাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গেছে, অ্যালবামা ও মিসিসিপি অঙ্গরাজ্যের প্রায় যথাক্রমে ২৩ ও ২০ হাজার মানুষের জীবনে অন্ধকার নেমে এসেছে। এরমধ্যে যারা গৃহহীন হয়েছেন তাদের জন্য ২০০ বেডের হোটেল বরাদ্দ করা হয়েছে।
মিসিসিপি অঙ্গরাজ্যের স্থানীয় মেয়র বলেছেন, খুব বেশি ক্ষতি হয়নি, যা হয়েছে তা খুব সহজেই কাটিয়ে ওঠা যাবে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











