যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের তালিকার সবার ওপরে আছে দেশটি। দীর্ঘ হচ্ছে লাশের সারি। তবে আশার আলো দেখছে যুক্তরাষ্ট্র। করোনার কেন্দ্র হয়ে ওঠার পর মৃত্যু সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।
করোনাভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৪৪৯ জন। আর মারা গেছেন এক লাখ ১২ হাজার ৪৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৮ হাজার ৭০৮ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











