ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১:০৬:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১ ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী

যুক্তরাষ্ট্রে টর্নেডো তাণ্ডবে ৩৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৪ এপ্রিল ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। মহামারীর মধ্যেই দেশটিতে আঘাত হেনেছে টর্নেডো। দক্ষিণাঞ্চলে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এতে অঞ্চলটির ৮ অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই পর্যন্ত মারা গেছে ৩৩ জন।

বার্তা সংস্থা সিএনএন জানায়, টেক্সাস থেকে ক্যারোলিনার ১ হাজার ২০০ মাইল জুড়ে ৪০টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। যার গতিবিধি ছিল ঘণ্টায় ১০০ মাইল।

মিসিসিপিতে ১১ জন ও দক্ষিণ ক্যারোলিনাতে ৯ জন মারা গেছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব ইর্মাজেন্সি ম্যানেজমেন্ট।

জর্জিয়ায় ৮ জন, মুরা কাউন্টিতে পাঁচজনের মৃত্যুর খবর প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন

টর্নেডোর আঘাতে ঘরবাড়ি, বিদ্যুতের লাইন, বিলবোর্ড ও গাড়ি উপড়ে পড়তে দেখা গেছে বিভিন্ন এলাকায়।

-জেডসি