যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ৩, জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০২ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্য। টর্নেডোর আঘাতে তিনজন নিহত ও কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। এ ঘটনায় জরুরি অবস্থা জারি করেন আরকানসাসের গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স। আরও ১৫টি রাজ্যে শক্তিশালী ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।
শুক্রবার (৩১ মার্চ) প্রথম টর্নেডোটি রাজ্যের লিটল রক এলাকার কাছে বেলা প্রায় ৩টার দিকে আঘাত হানে। এতে নর্থ লিটল রকে একজন নিহত হন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, টর্নেডোর কবলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা শহর। বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দুমড়ে মুচড়ে গেছে সড়কে থাকা বহু গাড়ি। বাতাসের তোড়ে উপড়ে গেছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরের লাখো বাসিন্দা।
লিটল রকের মেয়র ফ্র্যাংক স্কট জুনিয়র টুইটবার্তায় জানান, টর্নেডোতে আহত অন্তত ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাষ্য, এ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দ্বিতীয় টর্নেডোটি আঘাত হানে লিটল রক থেকে প্রায় ১০০ মাইল পূর্বে ওয়েন এলাকায়। সন্ধ্যা ৬টার দিকে শুরু হওয়া এ ঝড়ে দুজন নিহত হয় বলে জানান আরকানসাস ইমার্জেন্সি ম্যানেজার রেবেকাহ ম্যাগনাস।
এদিকে লিটল রকের অংশবিশেষের পাশাপাশি শেরউড ও জ্যাকসনভিলের কাছাকাছি কিছু এলাকার অংশবিশেষের ওপর জরুরি অবস্থা জারি করা হয়েছে।
পাওয়ার আউটেজ ডটইউএস নামের একটি ওয়েবসাইট জানিয়েছে, ঝড়ে শুক্রবার রাত পর্যন্ত আরকানসাসে বিদ্যুৎহীন হয়ে পড়েন ৮০ হাজার মানুষ।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






