যুক্তরাষ্ট্রে তুষারপাতে মৃত্যু বেড়ে ২৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ২৬ ডিসেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে শীতকালীন প্রবল ‘বোম সাইক্লোন ’ দেশটির ব্যাপক এলাকা ঘিরে ফেলেছে। এতে ১০ লাখের বেশী মানুষ শুক্রবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। মহাসড়ক গুলো বন্ধ হয়ে গেছে। ফ্লাইট চলাচল বন্ধ এবং ক্রিসমাস ভ্রমণকারীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করেছে। কম সময়ের মধ্যে ঘনীভূত প্রবল শীতকালীন ঝড়কে ‘বোম সাইক্লোন’ বলা হয়।
ইতিহাসের ভয়াবহতম এই ভারী তুষারপাত, হাড় কাঁপানো বাতাস এবং বাতাস এতই ঠান্ডা যে তা ফুটন্ত পানিকে সঙ্গে সঙ্গে বরফে পরিণত করে। যা সাধারণত নাতিশীতোষ্ণ দক্ষিণের অঙ্গরাজ্য গুলোসহ দেশের বেশিরভাগ অংশকে গ্রাস করেছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানায়, ২০ কোটির ও বেশি আমেরিকান আবহাওয়া বিপর্যয়ের মধ্যে রয়েছে। কারণ বাতাসের শীতল তাপমাত্রা মাইনাস মাইনাস ৪৮ সেলসিয়াস এর নিচে নেমে এসেছে।
স্বামীর সাথে নিরাপদ আশ্রয় স্থলে অবস্থানকারী নিউইয়র্কের হামবুর্গের ৩৯ বছর বয়সী জেনিফার অরল্যান্ডো বলেন, আমি রাস্তা দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, হাইওয়েতে একটি বিদ্যুতের লাইনে একটি গাড়ি আছড়ে পড়ায় চার ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। ট্র্যাকার পাওয়ার আউটেজ ডট ইউএস-এর মতে, তীব্র শীতে লক্ষাধিক বিদ্যুৎ গ্রাহকদের জন্য এটি ছিল তাৎক্ষণিক উদ্বেগের বিষয।
স্কুল শিক্ষক এবং স্বেচ্ছাসেবক রোজা ফ্যালকন বলেন, টেক্সাসের এল পাসোতে, মেক্সিকো থেকে পাড়ি দেওয়া অভিবাসীরা গীর্জা, স্কুল এবং একটি নাগরিক কেন্দ্রে উষ্ণতার জন্য জড়ো হয়েছে। তিনি বলেন, অভিবাসন কর্তৃপক্ষের মনোযোগের আশায় কেউ কেউ এখনও মাইনাস ১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় বাইরে অবস্থান করছেন।
শিকাগোতে গৃহহীনদের সাহায্য করার জন্য নিবেদিত একটি অলাভজনক প্রতিষ্ঠান নাইট মিনিস্ট্রির কর্মকর্তা বার্ক প্যাটেন বলেছেন, আমরা কোট, টুপি, গ্লোভস, থার্মাল আন্ডারওয়্যার, কম্বল এবং স্লিপিং ব্যাগ, হাত ও পা গরম রাখার মোজাসহ ঠান্ডা আবহাওয়া মোকবিলার উপকরণ সরবরাহ করেছি।
স্যালভেশন আর্মির শিকাগো অঞ্চলের কমান্ডার মেজর কালেব সেন বলেছেন, ভয়াবহ আবহাওয়া থেকে লোকেদের আশ্রয় দেওয়ার জন্য সংস্থাটির কেন্দ্র খোলা রয়েছে।
তিনি বলেন, আমরা এই মুহূর্তে কিছু লোককে দেখছি। তারা এই বছর গৃহহীন হয়ে পড়েছে। কানাডায় টরন্টো শহরের কেন্দ্রস্থলে চরম শীতল তাপমাত্রার কারণে দোকানপাট বন্ধ হয়ে গেছে। উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওকলাহোমা, আইওয়া এবং অন্যত্র পরিবহন বিভাগগুলো প্রায় জনশূন্য বরফে ঢাকা রাস্তা এবং তুষারঝড়ের অবস্থার রিপোর্ট করেছে এবং বাসিন্দাদের বাড়িতে থাকার জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছে।
ওকলাহোমায় বৃহস্পতিবার অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার তার রাজ্যে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট এ্যওয়ার জানায়, প্রায় ৫ হাজার মার্কিন ফ্লাইট শুক্রবার বাতিল করা হয়েছে এবং আরও ৭,৬০০ বিলম্বিত হয়েছে, অনেকগুলো নিউইয়র্ক, সিয়াটেল এবং শিকাগোর ও’হারে আন্তর্জাতিক কেন্দ্রগুলোতে আটকা পড়েছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











