যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, পুলিশসহ নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ এএম, ১৪ অক্টোবর ২০২২ শুক্রবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় অফ-ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নর্থ ক্যারোলাইনার রাজধানী রালেইতে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুক হামলায় অন্য এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত কিছু জানাননি তিনি। খবর রয়টার্সের।
মেয়র জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে নিউস রিভার গ্রিনওয়ের কাছে গুলির ঘটনা শুরু হয়। এর প্রায় তিন ঘণ্টা পরে সন্দেহভাজন বন্দুকধারীকে পুলিশ একটি বাড়ির ভেতর আটকে ফেলে।
বাল্ডউইন বলেন, আমাদের আরও কিছু করতে হবে। আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।
পরে রালেই পুলিশ এক টুইটে জানিয়েছে, সন্দেহভাজনকে হেফাজতে নেয়া হয়েছে।
ডব্লিউটিভিডি টেলিভিশনের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি লম্বা বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ কিশোর বলে ধারণা করা হচ্ছে।
ডব্লিউআরএএল টেলিভিশনের হেলিকপ্টার থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, এক ডজনেরও বেশি জরুরি সেবার গাড়ি একটি জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া রাস্তার ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এটি বেশ কয়েকটি অপরাধস্থলের মধ্যে একটি।
মেয়র আরো জানিয়েছেন, রাষ্ট্রীয় এবং স্থানীয় একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে অংশ নিয়েছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








