ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:৩২:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্যায় ১২ জনের মৃত্যু, বিদ্যুৎহীন লাখো মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৭ এএম, ১০ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

টানা ঝড়-বৃষ্টিপাতের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বন্যায় অন্তত ১২ জনের প্রাণহানী হয়েছে। বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লাখেরও বেশি মানুষ।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় বিশেষ করে রাজ্যের উত্তর ও মধ্যাঞ্চলে সাইক্লোন অব্যাহত থাকবে। সপ্তাহের শেষ দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে। 

সাইক্লোনের প্রবল দাপটে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার পাশাপাশি উল্টে গেছে বাস-ট্রাক। পাশাপাশি, অসংখ্য সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।