যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে দুইদিনের মধ্যে ৪ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটিতে বড়দিন উপলক্ষে ছুটির মৌসুম শুরুর সময় ফ্লাইট বাতিলের এ ঘটনা ঘটল। প্রতি বছর এ সময় আকাশপথে যাতায়াত বেড়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যায়ারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ২ হাজার ৩৫০টিরও বেশি মার্কিন ফ্লাইট বাতিল করা হয়েছে এবং শুক্রবার ২ হাজার ১২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রেলপথে যাত্রীসেবা দেওয়া সংস্থা অ্যামট্র্যাক ক্রিসমাসের মধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে হাজার হাজার মানুষের ছুটির ভ্রমণ ব্যাহত হয়েছে।
বৃহস্পতিবার আরও ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এরমধ্যে এক-তৃতীয়াংশেরও বেশি ফ্লাইট আমেরিকান এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস এবং সাউথওয়েস্ট এয়ারলাইনসের।
বৃহস্পতিবার সাউথওয়েস্ট ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে, যা এটির নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ। এ ছাড়া ইতোমধ্যে শুক্রবারের আরও ৫৫০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, শীতের ঝড়টি মধ্য-পশ্চিমাঞ্চলে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করছে। এতে শিকাগো, ডেট্রয়েট ও মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণ ব্যাপকভাবে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা করা হচ্ছে।
ফ্লাইটঅ্যায়ারের তথ্য অনুযায়ী, ৪ হাজার ৪০০টি ফ্লাইটের মধ্যে বৃহস্পতিবার ১৪০টি বাতিল করেছে ডেল্টা এয়ারলাইনস এবং শুক্রবার ৯০টি বাতিল করেছে তারা।
সংস্থাটি সতর্ক করে জানায়, শুক্রবার আরও ফ্লাইট বাতিল করার প্রয়োজন হবে। কারণ ঝড়টি ডেট্রয়েট ও উত্তর-পূর্বাঞ্চলে তাদের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
অ্যামট্র্যাক জানায়, আবহাওয়ার কারণে তারা ক্রিসমাসের মৌসুমে মধ্যপশ্চিমাঞ্চলে নির্ধারিত কয়েক ডজন ট্রেন যাত্রা বাতিল করছে। এরমধ্যে রয়েছে মিশিগান, ইলিনয় ও মিসৌরির ট্রেন এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মধ্যে চলা ট্রেন।
উল্লেখ্য, গত বছরের ছুটির এই সময়টিতে কর্মীদের মধ্যে কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে এয়ারলাইনগুলো হাজার হাজার ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল।
সূত্র : রয়টার্স, মিন্ট
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু







