যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে চারজন। স্থানীয় সময় বুধবার (৮ জুন) বিকেলে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় অ্যারিজোনার সীমান্তবর্তী ইম্পেরিয়াল কাউন্টিতে প্লেন বিধ্বস্ত ও প্রাণহানির এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এই সামরিক বিমানটি একটি এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এই বিমানটি পরিচালনা করে থাকে। থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের মুখপাত্র কর্পোরাল সারাহ মার্শাল এই তথ্য জানিয়েছেন। বিধ্বস্ত এই বিমানে কোনো পারমাণবিক পদার্থ ছিল না বলেও জানিয়েছেন তিনি।
বার্তাসংস্থা এএফপি বলছে, এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হচ্ছে এমন একটি বিমান যেটি তথাকথিত ‘খাড়াভাবে টেকঅফ ও অবতরণ’ করতে পারে। সামরিক এই বিমানটি ঘূর্ণনশীল ডানা রয়েছে যার মাধ্যমে এটিকে হেলিকপ্টারের মতো ওপরের দিকে উড্ডয়ন বা পরিচালনা করা যেতে পারে। আবার একইসঙ্গে এটি গতানুগতিক বিমানের মতো উড়তে পারে।
আরও ভালো করে বললে, অসপ্রে হলো এমন একটি বিমান যা হেলিকপ্টারের মতো টেকঅফ ও ল্যান্ড করতে পারে এবং একইসঙ্গে বিমানের মতো উড়তে পারে। তবে এই ধরনের বিমানের একটি ঝামেলাপূর্ণ এবং বিতর্কিত ইতিহাস রয়েছে।
এই ধরনের বিমান ব্যবহার করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী বেশ কয়েকটি দুর্ঘটনার শিকার হয়েছে। যার মধ্যে গত মার্চ মাসে নরওয়েতে একটি দুর্ঘটনা ছিল অন্যতম। সেসময় এই ধরনের বিমান বিধ্বস্ত হয়ে চার মার্কিন মেরিন সেনা নিহত হয়।
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক








