ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ৫:১৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

যুক্তরাষ্ট্রের কনিষ্ঠ নারী বিলিওনিয়ার কাইলি জেনার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৪ পিএম, ১৫ জুলাই ২০১৮ রবিবার

২০০৮ সালে ২৩ বছর বয়সে সবচেয়ে কম বয়সী বিলিওনিয়ার হিসেবে রেকর্ড করেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তবে এবার সেই রেকর্ড ভাঙতে যাচ্ছেন মার্কিন টিভি ও রিয়ালিটি শো তারকা কাইলি জেনার। ৯০ কোটি মার্কিন ডলারের মালিক হওয়া এই তারকা নিজের চেষ্টায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম বয়সে বিলিওনিয়ার হওয়ার পথে রয়েছেন।

 


সম্প্রতি প্রভাবশালী মার্কিন ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুযায়ী এ উপাত্ত পাওয়া গেছে। তাদের আগস্ট মাসের প্রচ্ছদেও স্থান পেয়েছেন কিম কার্দিশিয়ানের ছোট বোন কাইলি।

 


ফোর্বসের কভার নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে কাইলি লিখেছেন, ওয়াও। আমি বিশ্বাস করতে পারছি না, ফোর্বসের প্রচ্ছদে আমার ছবি ছাপা হয়েছে। এই আর্টিকেল ও স্বীকৃতির জন্য ধন্যবাদ। যা আমি প্রতিদিন করতে ভালোবাসি সেটা করতে পেরে আমি ধন্য। আমি এটা স্বপ্নেও ভাবতে পারিনি।

 

তবে ২০১৬ সালে কমপ্লেক্স ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কাইলি বলেছিলেন, ফোর্বসে নিজের নাম দেখার স্বপ্নে তিনি বিভোর।

 

যুক্তরাষ্ট্রের শীর্ষ ৬০ ধনী স্বাবলম্বী নারীর তালিকায় তিনিই এখন সর্বকনিষ্ঠ সদস্য। কাইলি কসমেটিকসের প্রতিষ্ঠাতা ও মালিক হিসেবে দুই বছরেই কাইলি জেনারের ব্যাংক অ্যাকাউন্টে এসেছে ৯০ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৫৬৪ কোটি ৭৭ লাখ টাকা। জার্মান বহুজাতিক প্রতিষ্ঠান পুমা ও অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে তার বাণিজ্যিক চুক্তি রয়েছে। এছাড়া রিয়েলিটি টিভি তারকা হিসেবেও সম্মানি পেয়েছেন তিনি।