যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে নারী কংগ্রেস সদস্যের বিল উত্থাপন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ৬ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সহায়তা সীমিত করার পাশাপাশি বন্ধের দাবিতে বিল উত্থাপন করেছেন নারী কংগ্রেস সদস্য বেটি ম্যাককলাম।
ইসরায়েলকে দেওয়া সহায়তার ওপর ভর করে যেন ফিলিস্তিনিদের ওপর নির্যাতন-নিপীড়ন, বিশেষ করে শিশুদের অবৈধভাবে আটক-নিপীড়ন করা না যায়, সেই দাবিই উঠে এসেছে বিলে।
বেটি ম্যাককলাম বলেন, ইসরায়েলি বাহিনী বছরে অন্তত ৭০০ ফিলিস্তিনি শিশুকে অবৈধভাবে আটক করে। সেই সঙ্গে প্রগতিশীল এই আইনপ্রণেতা এমন সহায়তার ওপর শর্তারোপেরও আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান বেটি ম্যাককলাম এ সংক্রান্ত বিল আবারও কংগ্রেসে উত্থাপন করেছেন। অবৈধভাবে ফিলিস্তিনি শিশুদের আটকে রাখা এবং অধিকৃত পশ্চিমতীর একতরফাভাবে সংযুক্তি করে নেওয়ার মতো সামরিক কার্যকলাপেরও সমালোচনা করেন তিনি।
ম্যাককলাম বিবৃতিতে বলেছেন, মানবাধিকার লঙ্ঘন, পরিবারের বাড়িঘর ভেঙে ফেলা বা ফিলিস্তিনি ভূমি স্থায়ীভাবে সংযুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তার এক ডলারও যেন ব্যবহার আর না করা যায়।
বিলে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলের সরকারকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। সেই ডলারগুলো যেন শুধু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহার করা হয়। কোনোভাবেই যেন মানবাধিকার লঙ্ঘন, শিশু নির্যাতন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো ঘৃণীত কাজে অন্যায়ভাবে ব্যবহার করা না যেতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ শীর্ষস্থানীয় একাধিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, বর্ণবাদের অভিযোগে অভিযুক্ত ইসরায়েল বছরে কমপক্ষে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা ওয়াশিংটন থেকে পেয়ে থাকে।
সূত্র : আল-জাজিরা
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






