যুক্তরাষ্ট্রের সেনা অফিসার হলেন বাংলাদেশি তরুণী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
মা-বাবার সঙ্গে আফিয়া জাহান পম্পি। ছবি : সংগৃহীত
শৈশবেই বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আফিয়া জাহান পম্পি (২০)। বর্তমানে দেশটির ফার্মিং ডেল স্টেট কলেজের ইঞ্জিনিয়ারিং কোর্সের শেষ বর্ষে পড়াশোনা করছেন তিনি।
তবে এরই মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত এ তরুণী মার্কিন সেনাবাহিনীতে অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন। মেয়ের এ অর্জনে আপ্লুত মা নুরুচ্ছাবাহ সবার কাছে দোয়া চেয়েছেন।
মেয়ে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় উচ্ছ্বসিত আফিয়ার বাবা মেজবাহ উদ্দিনও। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের অনেক দিয়েছে। এ দেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে আমার মেয়ে নতুন এক স্বপ্ন-যাত্রা শুরু করেছে।’
নিজের এ কৃতিত্বে মা-বাবার মতোই খুশি আফিয়া জাহানও। তিনি বলেন, ‘আমেরিকা আমাদের দেশ। এ দেশকে আমি আমার কাজ দিয়ে কিছু দিতে চাই। এ প্রত্যয় আমার শৈশব থেকেই।’
আফিয়ার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জামালপুর গ্রামে। দেশে থাকতে আফিয়ার বাবা চট্টগ্রাম শহরে ব্যবসা করতেন। এরপর প্রায় দুই দশক আগে সপরিবারে নিউইয়র্কের ব্রুকলিনে চলে যান তিনি।
তিন মেয়ে আর স্ত্রীকে নিয়ে মেজবাহ উদ্দিনের সংসার। অন্য দুই মেয়ে সাদিয়া ও পৃথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











