যে কারণে ঈদের কোনো নাটকে নেই নিশো-মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর এই ঈদকে কেন্দ্র করে বিনোদনের বড় একটি অংশ দখল করে আছে বাংলা নাটক। দর্শকের সঙ্গে নাটকের সখ্যতা কতটা গভীর—সেটা বোঝা যায় ঈদ উৎসবে। নাটক ছাড়া তাদের ঈদের আনন্দ যেন ঠিক জমে ওঠে না।
ঈদুল ফিতরকে কেন্দ্র করেও একই চিত্র বিরাজ করছে নাটকপাড়ায়। টেলিভিশন ও বিভিন্ন অনলাইন মাধ্যমের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নাটক। কয়েক বছর ধরে ঈদের নাটকে দর্শকের সবচেয়ে পছন্দের তারকা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। কিন্তু এবারের ঈদে তাদের দেখা যাবে না কোনো নাটকে।
এর কারণ হিসেবে গণমাধ্যমে নিশো বলেন, ‘নতুন কোনো কাজ করতে পারিনি। আর ঈদের প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। তা ছাড়া সিনেমা ঘোষণার পর থেকেই ছয়-সাত মাস হলো নাটকের কাজ বন্ধ রেখেছি। এসব কারণে ঈদে আমার নাটক নেই। আমি মাধ্যম পরিবর্তন করেছি, এখন সিনেমা, ওটিটির কাজ করছি। যেকোনো মাধ্যমে ব্যস্ততা বাড়লে অন্য মাধ্যমে কাজ কমবে, এটাই স্বাভাবিক। একসঙ্গে সব জায়গায় কাজ করে কাজের কোয়ালিটির সুষম বণ্টন সম্ভব নয়।
একই প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘নতুন কোনো নাটকে কাজ করিনি, প্রচারের জন্য পুরোনো কোনো নাটকও নেই। কোনো কারণ নেই। এমনি এমনি করিনি। অনেক দিনই হলো নাটকের শুটিং করছি না। আবার কবে করব, তা–ও বলতে পারছি না। অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি আমি এই মাধ্যম ছেড়ে দিচ্ছি? না, ছাড়ছি না। ভালো চিত্রনাট্যে কাজ হবে। হয়তো আগের চেয়ে সংখ্যা কমতে পারে।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক





