ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৫:২৩:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

যে কারণে কলকাতায় যেতে পারছেন না আনারকন্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ১ জুন ২০২৪ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের দেহাংশ শনাক্ত করতে ভিসা জটিলতার জন্য ভারতের কলকাতায় যেতে পারছেন না তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শুক্রবার (৩১ মে) দুপুর ২টার দিকে সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন এ তথ্য জানান।

তিনি বলেন, আমার চাচা আবেদ আলীর ভিসা প্রস্তুত থাকলেও আমার ভিসা হাতে না পাওয়ায় কলকাতায় যেতে পারছি না। আগামী রোববার ভিসার জন্য আমি ভারতীয় হাইকমিশনে যাব। যদি ভিসা না পাই তাহলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব। আমার এখন একটাই চাওয়া দ্রুত পরীক্ষা-নীরিক্ষা করে আমার বাবার মরদেহের খণ্ডিতাংশ দেশে নিয়ে আসা হোক।

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজীম।

গত ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বি-ইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

সবশেষ গত মঙ্গলবার বিকেলে ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে এমপি আনারের দেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ।