যে কারণে সিঙ্গেল টাবু
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৫ এএম, ৫ নভেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
৫২ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী টাবু। দীর্ঘ অভিনয় জীবনে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। তিনি যেন নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন, গড়ছেন।
ক্যারিয়ারের শুরু থেকেই কারও সঙ্গে প্রতিযোগিতায় নেই এই অভিনেত্রী। ‘চাঁদনি বার’ থেকে ‘হায়দার’— সব ছবিতেই নিজের জাত চিনিয়েছেন টাবু।
ক্যারিয়ারে সফল এ নায়িকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সেভাবে মুখ খোলেননি। এখনো কেন বিয়ে করেননি তিনি— বিভিন্ন সময় ঘুরে ফিরে এসেছে সেই প্রশ্ন, তবে কখনো এর সঠিক উত্তর পাওয়া যায়নি। অভিনেত্রীকে কেন্দ্র করে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেছে। কখনো অজয় দেবগান, আবার কখনো নার্গাজুন। একবার টাবুর নাম জড়িয়েছিল প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে।
নব্বইয়ের দশকের বিখ্যাত ছবি ‘বিজয়পথ’। সেই ছবিতে নায়ক ছিলেন অজয় দেবগন, আর নায়িকা টাবু। বেশ জনপ্রিয়তা পায় তাদের ছবি, জুটি হিসেবে দর্শক পছন্দ করেন তাদের। ফের একসঙ্গে দেখা যাবে ‘দৃশ্যম ২’-তে। সামনেই মুক্তি পাবে সেই ছবি।
বলিপাড়ায় কান পাতলে শোনা যায় টাবু ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সম্পর্কের কথা। দিব্যা ভারতী মারা যাওয়ার পর টাবুর সঙ্গে নাকি সম্পর্কে জড়ান এই প্রযোজক। কিন্তু খুব বেশি দিন স্থায়ী হয়নি সেই সম্পর্ক। শোনা যাচ্ছে, দিব্যাকে ভুলতে পারছিলেন না সাজিদ। সেই কারণেই ভেঙে যায় এই সম্পর্ক।
তার ঠিক পরেই যে অভিনেতার সঙ্গে টাবুর সম্পর্কে খবর সবচেয়ে বেশি চর্চিত, তিনি হলেন নার্গাজুন। তার সঙ্গে টাবুর সম্পর্ক নিয়ে বেশ উত্তাল ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রি।
শোনা যায়, প্রায় ১০ বছরের বেশি সময় ধরে একে অপরের সঙ্গে ছিলেন তারা। তবে একটা দীর্ঘ সময় কেটে যাওয়ার পর টাবু বুঝতে পারেন, নার্গাজুন তার স্ত্রীকে ছেড়ে নতুন কোনো স্থায়ী সম্পর্কে জড়াবেন না। এরপর মূলত সেই সম্পর্কেরও মৃত্যু হয়। কিন্তু, এত সব গুঞ্জনের মাঝে ২০১৭ সালে টাবু এক সাক্ষাৎকারে তার অবিবাহিত থাকার কারণ জানান।
টাবু রসিকতা করে বলেন, আমি অজয়ের জন্য সিঙ্গেল। আমার সঙ্গে যে পুরুষকেই কথা বলতে দেখা যেত, তাকে মারার হুমকি দিয়ে রাখত অজয়।
আগামী ১৮ নভেম্বর মুক্তি পাবে অজয়-টাবুর ছবি ‘দৃশ্যম ২’।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি