যে কোনো সময় লকডাউন হতে পারে জাপান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
যে কোনো সময় লকডাউন হতে পারে জাপান
জাপান যে কোনো দিন লকডাউন করে দেওয়া হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। আজ সোমবার এক জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে অন্যান্য দেশের তুলনায় কিছুটা ভালো অবস্থানে ছিল জাপান। তবে গত কয়েকদিন ধরে অবস্থার পরিবর্তন শুরু হয়। দেশটিতে করোনা রোগী বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে মৃতের সংখ্যাও। এ অবস্থায় দেশ ও জাতির নিরাপত্তার কথা চিন্তা করে লক ডাউনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
সরকার বিশেষজ্ঞদের একটি প্যানেলে পুনরায় একটি বৈঠকে বসবেন, এরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হবে বলে জানা গেছে। তবে জাপানের কয়েকজন স্থানীয় রাজনীতিবিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করবেন আবে।
গতকাল রোববার স্বাস্থ্যমন্ত্রী ক্যাটসুনোবু কাটো এবং অর্থনৈতিক ও রাজস্ব নীতিমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরাসহ জাপানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন। পরে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকের একটি অনুষ্ঠানে অংশ নেন ইয়াসুতোশি নিশিমুরা। সেখানে তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা বিনা দ্বিধায় জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নেব। আমরা একটি সমাধানের পথ খুঁজছি।’
একই অনুষ্ঠানে টোকিও গভর্নর ইউরিকো কৌইক কেন্দ্রীয় সরকারকে জরুরি অবস্থা জারি করতে জোর দাবি জানান।
যদিও জাপানের সংবিধানে নাগরিকদের স্বাধীনতায় উদ্বেগের কারণে কাউকে ঘরে থাকার দাবিতে সরকারকে অনুমতি দেয় না। তবে উদ্ভূত পরিস্থিতে কী কী করা উচিৎ, তা নির্ধারণ করার জন্য বিশেষজ্ঞদের ওই প্যানেলকে তাদের মতামত দেওয়ার জন্য বলেছেন জাপানের প্রধানমন্ত্রী।
আগে থেকেই জরুরি অবস্থানে জাপানি ও প্রবাসীরা
জরুরি অবস্থার ঘোষণার আগেই জাপানি নাগরিকরা নিজেদের গুটিয়ে নিয়েছেন রাজপথ থেকে। তারা কাজে যাচ্ছে না। বিভিন্ন কার্যালয়ের প্রধানরা তাদের কর্মীদের কাজে যেতে বারণ করেছেন। জাপানের রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না। রাজধানী টোকিওতে ব্যস্ত রাস্তাগুলোতে মানুষ খুঁজে পাওয়াু দুষ্কর। রাতের জাপানকে দেখতে এখন অদ্ভুতুড়ে মনে হয়। বিভিন্ন দেশের প্রবাসীরাও নিজেদের ঘরে আটকে রেখেছেন। বন্ধ আছে ট্রেন স্টেশনগুলো। বড় বড় শপিংমলগুলোও বন্ধ হয়ে যাচ্ছে।
জানা গেছে, টোকিওতে এই গ্রীষ্মে অলিম্পিক গেমস আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতে দেশটিতে সব ধরনের আয়োজন বন্ধ করে দেওয়া হবে।
জাপানে করোনাভাইরাস : মৃত- ৮৫ ,আক্রান্ত- ৩ হাজার ৬৫৪ জন, সুস্থ- ৫৭৫।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











