ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৪৯:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

যেকোন ভাবে জয় পেলেই তা বিজয় হয় না’ : বার্নিকাট

আপডেট: ০৫:৫৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৫ বুধবার

1430250568স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টিফেন্স বার্নিকাট তিনটি সিটি নির্বাচনে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি, সহিংসতা ও বিএনপির বয়কটের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করেছেন। গতকাল তিনি এক বিবৃতিতে বলেন, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোট জালিয়াতি, ভয়-ভীতি প্রদর্শন এবং সহিংসতার যেসব ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ব্যাপক ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়া গেছে এবং বিএনপি সিটি করপোরেশন নির্বাচন বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা হতাশ। বিবৃতিতে তিনি বলেন, যে সমস্ত অনিয়মের ঘটনা ঘটেছে সেগুলোর স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। আইনের আওতায় থেকে কাজ করার জন্য এবং যে কোন ধরনের সহিংসতা এড়ানোর জন্য আমরা সকল পক্ষের প্রতি আহ্বান জানাই। রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যে কোন ধরনের সহিংসতার আশ্রয় গ্রহণের আমরা তীব্র নিন্দা জানাই। গতকাল সকালে বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। তিনি বলেন, ‘আমি আশা করি জনগণ সহিংসতার পথ অনুসরণ করবে না। এখানে গণতন্ত্র আছে এবং জনগণের উচিত হবে সেটির ব্যবহার করা।’ বার্নিকাট আরো বলেন, ‘বয়কটকেও সমর্থন করে না যুক্তরাষ্ট্র।’ ঢাকা ও চিটাগাং এ বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে সহিংসতার ঘটনায় হতাশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, অর্থপূর্ণ নির্বাচনের জন্য ভোটারদের ভোটের সুযোগ দিতে হবে। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত কয়েক দফা টুইটার বার্তায় নির্বাচন নিয়ে হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, যে কোন উপায়ে জয়লাভ করলেই তা বিজয় হয় না। ২৯.০৪.২০১৫