ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৭:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

যেসব এলাকায় আজ ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১২ জুন ২০২৩ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ (সোমবার, ১২ জুন) সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকছে।

একই দিন আরও দুই পৌরসভা এবং এক উপজেলা পরিষদ নির্বাচন হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা-উপশাখা বন্ধ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সোমবার বরিশাল সিটি কর্পোরেশন ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন। একই দিনে দুইটি পৌরসভার (নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার পৌরসভা ও কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভা) এবং ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন অর্থাৎ আজ (সোমবার) সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ শাখা ও উপশাখা বন্ধ থাকবে।