যেসব হলে মুক্তি পেল মেহজাবীনের প্রথম সিনেমা `সাবা`
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
দীর্ঘ অপেক্ষার পর দেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র ‘সাবা’। ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর
আজ শুক্রবার থেকে বাংলাদেশের দর্শকরাও বড়পর্দায় দেখতে পারবেন সিনেমাটি।
গল্পে দেখা যাবে-নিখোঁজ বাবা, হুইলচেয়ারে বন্দী মা আর সীমাবদ্ধতায় ঘেরা এক তরুণীর জীবনসংগ্রাম। সেই তরুণী সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। পরিচালকের আসনে রয়েছেন মাকসুদ হোসাইন। তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটিই।
প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও বগুরার মম ইন মুভি থিয়েটার–এ। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শকের সাড়া ভালো থাকলে হলের সংখ্যা আরও বাড়ানো হবে।
চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশা প্রকাশ করেছেন পরিচালক ও নায়িকা দুজনেই। তাদের বিশ্বাস, মা–মেয়ের সম্পর্কের আবেগঘন এই গল্প দর্শকের হৃদয়ে দীর্ঘদিন গেঁথে থাকবে।
‘সাবা’ কেন দেখা প্রয়োজন প্রশ্নে মেহজাবীন বলেন, ‘এটি শুধু মা-মেয়ের গল্প নয়। ছোটবেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবনকে পাল্টে দেয়। মা সীমাবদ্ধতায় বন্দী, আর সাবা বড় হতে থাকে এক দ্বিধাগ্রস্ত চরিত্রে-যেখানে ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর হারানোর ভয় একসঙ্গে লড়াই করে। আমি বিশ্বাস করি, সাবা দর্শকের মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেবে।’
সিনেমার গল্প এসেছে নির্মাতা মাকসুদ হোসাইনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। তার স্ত্রী ত্রিলোরা খানের জীবনের বাস্তব ঘটনা অবলম্বনে লেখা হয়েছে গল্প ও চিত্রনাট্য। নির্মাতার ভাষায়, ‘এক সড়ক দুর্ঘটনায় আমার শাশুড়ি গুরুতর আহত হন। শ্বশুর মারা যাওয়ার পর একা মা’কে নিয়ে ত্রিলোরার সংগ্রামই পর্দায় জীবন্ত করেছি।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








