ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৭:০৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতন

আপডেট: ০৫:৪৩ পিএম, ১৯ জুন ২০১৫ শুক্রবার

full_417394218_1430933608স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের ভারারিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার যৌতুক না পেয়ে এক গৃহবধূকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। তাঁকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চন্দ্রিকা সরকার (২২) নামের ওই গৃহবধূ উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামের দিনমজুর রবীন্দ্র বৈদ্যের মেয়ে। ভুক্তভোগীর পরিবার সূত্রের বিবরণ অনুযায়ী, উপজেলার রাজানগর ইউনিয়নের ভারারিয়া গ্রামের মন্টু সরকারের ছেলে উৎপল সরকারের (২৮) সঙ্গে আট বছর আগে চন্দ্রিকার বিয়ে হয়। এই দম্পতির ছয় বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই চন্দ্রিকার ওপর নানা অজুহাতে নির্যাতন করতেন তাঁর শ্বশুর-শাশুড়ি, দেবর ও স্বামী। দিন দিন নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গতকাল বেলা ১১টার দিকে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে চন্দ্রিকাকে রড, হাতুড়ি ও মুগুর দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এ ঘটনায় চন্দ্রিকার স্বামী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে আসামি করে থানায় অভিযোগ দিয়েছেন রবীন্দ্র বৈদ্য। ১৯.০৬.২০১৫