ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:১৯:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

যৌন কেলেঙ্কারি : এ বছর সাহিত্যে নোবেল স্থগিত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৮ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে না। এ ব্যাপারে আজ শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিলো সুইডিশ একাডেমি। এ বছর এ পুরষ্কার না দিয়ে আগামী বছর  একসঙ্গে ২০১৮ ও ২০১৯ সালের দুটি পুরস্কার দেওয়া হবে।

 

১৯০১ সালে নোবেল পুরস্কার চালুর পর থেকে এরকম ঘটনা এবারই প্রথম। নোবেল কমিটির ফরাসি আলোকচিত্রী জাঁ ক্লোদ অ্যারানাল্টের বিরুদ্ধে একাডেমির কর্মকর্তা, সদস্যদের আত্মীয়সহ একাধিক জনকে যৌন নিপীড়ন ও হয়রানির অভিযোগ ওঠে। অ্যারানাল্টের বিরুদ্ধে এই যৌন নিপীড়নের খবর প্রথম প্রকাশ করে সুইডেনের একটি সংবাদপত্র।

 

ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সুইডিশ একাডেমির ছয়জন সদস্য পদত্যাগ করেন। তাদের মধ্যে আছেন প্রতিষ্ঠানের প্রধান সারা ডানিয়াস ও জাঁ ক্লোদের স্ত্রী কবি ক্যাটরিনা ফ্রসটেনসন। এই পদত্যাগের ফলে ২৩০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয় এবং এ প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়।

 

সুইডেনের সবচেয়ে সম্মানিত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য নির্বাচন করা হয় অতি গোপনে। পরে সুইডেনের রাজা তাদের চূড়ান্ত অনুমোদন দেন। ঐতিহ্যগতভাবে সদস্যরা আজীবন ওই পদেই অধিষ্ঠিত থাকেন। বিশ্বনন্দিত এই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যৌন কেলেঙ্কারি এখন বিশ্বে সমাদৃত। গত নভেম্বরে হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলনে ১৮ জন নারী এ প্রতিষ্ঠানের এক সদস্যর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনেন। ওই ব্যক্তি যে আলোকচিত্রী অ্যারানাল্ট তা পরে শনাক্ত করা হয়। অভিযোগ আসে সুযোগ বুঝে যখন তখন তাদের হেনস্থা করেছেন অ্যারানাল্ট।

 

সম্প্রতি একটি সুইডিশ দৈনিক দাবি করে, ২০০৬ সালে অ্যাকাডেমির অনুষ্ঠানে জাঁ ক্লোদ সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়াকেও হেনস্থা করেছিলেন। ক্লোদ অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছেন। যদিও একাধিক সাক্ষী রয়েছে সে দিনের ঘটনার। সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা তিনজন জানিয়েছেন, ২৭ বছর বয়সী রাজকুমারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন জাঁ ক্লোদ।