অস্কার ফিরিয়ে নেয়া হতে পারে উইনস্টেইনের
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৮:৩৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৭ মঙ্গলবার
হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রোর করা যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে মার্কিন চলচ্চিত্র প্রযোজক হার্ভে উইনস্টেইনের অস্কার ফিরিয়ে নেয়া হতে পারে। এই প্রযোজকের ভবিষ্যত নির্ধারণে শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছে অস্কার পুরষ্কার প্রদানকারী সংস্থা ’দ্য ইউএস অ্যাকাডেমী’।
ইতোমধ্যেই মিরাম্যাক্স এবং উইনস্টেইন কোম্পানী ৮১টি অস্কার পুরষ্কার পেয়েছে। কিন্তু যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষাপটে এ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে বুধবার জানায় সংস্থাটি।
২০১৫ সালে এক নারী হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে যৌন অভিযোগ করলেও তখন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তার আইনজীবীরা।
সে সময় তারা বলছিলেন, উইনস্টেনের বিরুদ্ধে অভিযোগের যথেষ্ট প্রমাণাদি তারা পাননি। ফলে তাকে অপরাধীও বলা সম্ভব হয়নি। তবে তারা এটাও বলেন, অস্কারজয়ী এই প্রযোজকের ’নারীদের সঙ্গে অশালীন ব্যবহারের উদাহরণ রয়েছে’।
এদিকে হার্ভে উইনস্টেন বলছেন তার বিরুদ্ধে আনা বেশিরভাগ অভিযোগই মিথ্যা।
সম্প্রতি এই মার্কিন প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন হলিউডের তিন অভিনেত্রী। ৬৫ বছর বয়সী এই প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন হলিউডের জনপ্রিয় তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো।
নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক লিখিত বিবৃতিতে হার্ভে উইনস্টেনের বিরুদ্ধে নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি ও গিনেথ প্যালট্রো।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া `এমা` সিনেমার প্রযোজক ছিলেন হার্ভে উইনস্টেইন। ছবির প্রধান চরিত্র জেন অস্টেনের ভূমিকায় কাজ করেন গিনেথ প্যালট্রো।
প্যালট্রো বিবৃতিতে জানান, একবার নিজের হোটেল রুমে তাকে ডেকে পাঠিয়েছিলেন হার্ভে উইনস্টেন। সে সময় তার দেহে আপত্তিকরভাবে স্পর্শ করেন উইনস্টেন। তিনি প্যালট্রোকে কুপ্রস্তাব দেন। গিনেথ প্যালট্রো তখন হলিউডের কম বয়সী এক উঠতি তারকা।
তিনি বলেন, ’আমার বয়স তখন খুব বেশি নয়। এরপর আবার হার্ভে উইনস্টেইনের ছবিতেই চুক্তিবদ্ধ হয়েছি। সেদিনের ঘটনায় আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার বয়ফ্রেন্ড ব্র্যাড পিটকে এ কথা বলেছিলাম, সে তখন প্রযোজকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছিল উইনেস্টেন আমাকে চুক্তি থেকে বাদ দিয়ে দেবে’।
অন্যদিকে অ্যাঞ্জেলিনা জোলি জানান, ১৯৯৮ সালে `হার্ট` ছবিটির মুক্তির সময় হার্ভে উইনস্টেন তাকে হোটেল রুমে ডেকেছিলেন।
অ্যাঞ্জেলিনা জোলি বলেন, ’হার্ভে উইনস্টেইনের সঙ্গে কাজ করে আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে। আর এ কারণে আমি এই প্রযোজকের সঙ্গে পরে আর কোনো কাজ করিনি। আমার অন্য নারী সহকর্মীদেরও এই বিষয়ে সতর্ক করে দিয়েছি’।
তিনি আরো বলেন, ’নারীদের প্রতি এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। তা আপনি যেকোনো দেশে যে কোনো অবস্থানেই থাকুন না কেন’।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







