যৌন নির্যাতন সহ্য করতে না পেরে সৎ বাবাকে হত্যা!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ছবি: প্রতীকী
নিজের সৎ মেয়ের ওপর লাগাতার যৌন নির্যাতন চালাতেন এক বাবা। নির্যাতন সহ্য করতে না পেরে মা ও ভুক্তভোগী মেয়ে মিলে সৎ বাবাকে হত্যা করেছেন। চাঞ্চল্যকর এ ঘটনায় মা এবং মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার।
আনন্দবাজার জানিয়েছে, হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা সালাম একটি স্বর্ণের দোকানের মালিক। বেশ কয়েক বছর ধরে মুম্বইয়ে থাকার পর করোনার সময় বাড়ি ফেরেন তিনি।বাড়ি আসার পর প্রায়ই মেয়ের ওপর যৌন নির্যাতন চালাতেন তিনি।নির্যাতন সহ্য করতে না পেরে মা এবং মেয়ে গলা টিপে খুন করেছেন তাকে। ঘটনাটিকে প্রথমে তারা অস্বাভাবিক মৃত্যু হিসেবে সাজাতে চেয়েছিলেন। কিন্তু পরে পুলিশের জেরার মুখে দুজনই নিজেদের অপরাধ স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, গত দুই মাস ধরে সৎ মেয়ের ওপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন ওই ব্যক্তি। নিজের মেয়ের ওপর সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়েই স্বামীকে খুন করার সিদ্ধান্ত নেন ওই নারী। পরিকল্পনায় সঙ্গী করেন তার অত্যাচারিত মেয়েকেও। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
হাওড়ার ডোমজুড়ের এই ঘটনায় নিহত ব্যক্তির নাম শেখ সালাম। সালামের বয়স ৫৫। ডোমজুড় পুলিশ জানিয়েছে, সালামকে খুনের কথা স্বীকার করেছেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলতানা বেগম এবং তার নাবালিকা সৎ মেয়ে। পুলিশ দুজনকেই ডোমজুড় থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। পরে দুজনই খুনের কথা স্বীকার করায় তাদের গ্রেপ্তার করা হয়।
সুলতানার অভিযোগ, ‘মেয়ের ওপর যৌন নির্যাতন করছিল স্বামী। গত দুই মাস ধরে এটা চলছিল। শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রাখতে পারিনি। আমি এবং আমার মেয়ে তাকে গলা টিপে খুন করেছি।’
তবে খুন করলেও বিষয়টিকে অন্যভাবে সাজিয়েছিলেন সুলতানা। বুধবার রাতে খুনের পর প্রথমে প্রতিবেশীদের ঘরে ডাকেন তারা। বিছানার ওপর পড়ে থাকা সালামের দেহ দেখিয়ে বলেন, তাদের অজান্তে কেউ খুন করেছে সালামকে। পুলিশকে সুলতানার প্রতিবেশীরা বলেছেন, সালামের গলায় তখন শ্বাসরোধের কালো দাগ স্পষ্ট ছিল। সুলতানা তাদের বলেছিলেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেননা, তারা বাড়িতে ছিলেন না। সন্ধ্যাবেলায় দুজন অতিথির বাড়িতে আসার কথা জানিয়ে তাদের অন্যত্র যেতে বলেছিলেন সালাম। তারা এক আত্মীয়ের বাড়ি থেকে ঘুরে আধঘণ্টা পরে ফিরে সালামকে এই অবস্থায় দেখেন। যদিও পরে পুলিশের জেরার মুখে ভেঙে পড়েন দুজনই। খুনের কথা স্বীকার করেন। স্বামীর বিরুদ্ধে কিশোরীকে যৌননির্যাতনের অভিযোগও করেন। অভিযোগ সত্যি কি না, তা যাচাই করে দেখছে পুলিশ।
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










