ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৭:০৭:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যৌন হয়রানির দায়ে মোরেলগঞ্জে যুবকের কারাদণ্ড

আপডেট: ১০:২৫ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

karagar_sahos_33761স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে যৌন হয়রানির অভিযোগে নাইম ফকির (১৯) নামে এক যুবককে দুই বছরের কারাদণ্ড (জেল) দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৫ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত নাইম ফকির উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের কামাল ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ইউএনও আব্দুল হালিম উইমেননিউজকে জানান, নাইম ফকির দীর্ঘদিন ধরে এই এলাকার ১০ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করে আসছিল। সবশেষ ২৮ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে নাইম ওই ছাত্রীকে জোর করে জড়িয়ে ধরে এবং চুমু খায়। এঘটনায় ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে উপজেলার সন্ন্যাসী বাজার থেকে নাইম ফকিরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাইম ফকির ও তার দাবিকরা প্রেমিকার কথা শুনেন আদালত। নাইম ফকির প্রেমিকা দাবি করা স্কুলছাত্রী আদালতে বলেন, নাইম ফকিরের সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি একজন বখাটে ছেলে। আদালত দু’জনের কথা শুনে যৌন হয়রানির অভিযোগে ওই যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ০৫.০৭.২০১৫