রংপুর-৩ আসনে ভোটের মাঠ সমান নয়: রিটা রহমান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৫ অক্টোবর ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
রংপুর-৩ (সদর আসন) উপ-নির্বাচনে ভোটের মাঠ সমান নয় বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান। শনিবার (৫ অক্টোবর) সকালে ১০টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি এ অভিযোগ করেন।
রিটা রহমান বলেন, শুক্রবার (৪ অক্টোবর) রাতে ভোটের বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে গেছে। ভোরে আবার আমরা সেগুলো পাঠিয়েছি। বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়েছে প্রশাসন। এ বিষয়ে রাতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
তিনি বলেন, ভোটের মাঠ সবার জন্য সমান করতে নির্বাচন কমিশন ব্যর্থ। আমরা অনুরোধ করেছিলাম ভোটের মাঠ সুষ্ঠু রাখেন। নিরপেক্ষ আচরণ করেন। কিন্তু তারা ‘পক্ষপাতিত্ব’ করছেন। পরিবেশ সুষ্ঠু না হওয়ায় মানুষ ভোট দিতে আসছে না। স্বাভাবিক পরিবেশ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী থাকার জায়গা থাকতো।
এর আগে আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ইতোমধ্যে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে যান চলাচলে।
রংপুর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড থেকে ৩৩টি ওয়ার্ডের ২৫টি এবং রংপুর সদর উপজেলার ৫টি ইউনিয়নের মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে। প্রায় সাড়ে ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন ভোটার এই উপ-নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে।
জানা যায়, নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে প্রিজাইডিং, পুলিং অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মোট ৭ হাজার জনবল নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৭০০ জন ভোটগ্রহণ কর্মকর্তা, আনছার পুলিশসহ ৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছেন।
র্যাবের ২০টি মোবাইল টিম, ১৮ প্লাটুন বিজিবি, সাদা পোশাকের গোয়েন্দা, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ভ্রাম্যমাণ আদালত এবং নির্বাচন কমিশনের একটি তদন্ত কমিটি ভোটের মাঠে তদারকি করছেন।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




