রংপুর-৬ আসন স্পিকারকে ছেড়ে দিলেন শেখ হাসিনা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনটি স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অাসনে নির্বাচন করবেন না আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন দশম জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন।
আজ বৃহস্পতিবার গণভবনে উপস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীর সামনে এ ঘোষণা দেন শেখ হাসিনা।
দলীয় সূত্র মতে, রংপুরের পীরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ি এবং তার নির্বাচনী আসন। প্রধানমন্ত্রী ১৯৯৬ সাল থেকেই সংসদ নির্বাচনে এখানে প্রার্থী হয়ে আসছেন। আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৬ আসনে প্রার্থী হিসেবে গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী এবং স্পিকার দুজনই মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। তার আগেই প্রধানমন্ত্রী এ আসনের চূড়ান্ত প্রার্থী নির্বাচন ও তার পক্ষে গণসংযোগের জন্য পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, দলীয় ইউপি চেয়ারম্যানরা, উপজেলা আওয়ামী লীগ নেতারা, ১৫টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ এবং ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদককে ঢাকায় গণভবনে আমন্ত্রণ জানান। সেখানেই তিনি এ আসনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় এসে আমরা স্পিকারকে এমপি প্রার্থী হিসেবে পেলাম। এখন ভোটের জন্য অপেক্ষা।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




