ঢাকা, বুধবার ২৪, জুন ২০২৬ ১৩:০৮:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন

রংপুরে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ২৫ জানুয়ারি ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সোনালী রায়ের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে রংপুর লালবাগ কেডিসি রোড কুঞ্জ ছাত্রী নিবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ছাত্রী নিবাসের কয়েকজন ছাত্রী সকালে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে কেউই তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি। তবে ওই ছাত্রীনিবাসের মালিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

একাধিক এলাকাবাসী জানান, আপাতত কলেজ বন্ধ। তারপরেও কেন ছাত্রী নিবাসে এ ছাত্রী  অবস্থান করেছে তা কারও বোধগম্য হচ্ছে না। সোনালী রায় জয়পুরহাট জেলার কালাই উপজেলার সুভাষ চন্দ্রের মেয়ে। তিনি কারমাইকেল কলেজে ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাজহাট থানার ওসি (তদন্ত) রবিউল ইসলাম জানান, আত্মহত্যার কারণ জানা যায়নি। এটি হত্যা না আত্মহত্যা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

-জেডসি