রংপুরে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ২৬ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
রংপুরে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। গত এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিম শীতল বাতাস। কুয়াশাচ্ছন্ন দিন গড়িয়ে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ঠাণ্ডা বাড়তে থাকে। উষ্ণতা পেতে ঘরের বাইরে বের হওয়া মানুষের শরীরে উঠছে মোটা কাপড়। আগুন জ্বালিয়েও শীত নিবারণ করতে দেখা যাচ্ছে নিম্নবিত্তদের।
অন্যদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে রংপুরের হাসপাতালগুলোতেও ওয়ার্ডে বাড়ছে শীতজনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। ডিসেম্বরের শুরু থেকে এই অঞ্চলে কয়েকটি শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৬ নভেম্বর) সকালে জেলার পীরগাছা উপজেলার কিছু এলাকায় তীব্র শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে মাঠে কাজ করতে দেখা গেছে কৃষকদের। আবার নগরীর শাপলা এলাকাসহ বিভিন্ন পয়েন্টে কাজের সন্ধানে জুবুথুবুভাবে বসে থাকতেও দেখা গেছে অনেক কৃষি শ্রমিককে।
রংপুর নগরীসহ কাউনিয়া, পীরগাছা উপজেলার বেশ কয়েকটি এলাকা ঘুরে তীব্র শীতে দুর্ভোগের তথ্য পাওয়া গেছে।
পীরগাছা উপজেলার দেউতি এলাকার ইসমাইল হোসেন বলেন, শীতের মধ্য সময় না আসতেই যে তীব্রতা দেখছি তাতে আমাদের গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষের অবস্থা খুব খারাপ হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রংপুরে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। এখানে মঙ্গলবারের তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ




