ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ১৮:০৫:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

রংপুরে ট্রাকচাপায় দুই নারীসহ তিনজন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুরের পাগলাপীরে রোববার সকালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

করোনা পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়া নিষেধ। কিন্তু পেটের ক্ষুধা নিবারণের জন্য কর্মস্থল আকিজ বিড়িতে অটো রিকশায় যাচ্ছিলেন কিছু শ্রমিক। নগরীর পাগলাপীরে রাস্তা পারাপারের সময় রোববার সকাল ৭টায় একটি দ্রুতগামী খালি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে পাশের আরো একটি অটোরিকশা চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলে মারা যান তিনজন। আহত হন ছয়জন। ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি সাজেদুল ইসলাম জানান, নিহত মর্জিনা ছিলেন আকিজ বিড়ি ফ্যাক্টরি শ্রমিক, রিপন মায়ের সাথে থাকার জন্য রংপুরের মিস্ত্রীপাড়া আসছিলেন। রিপন কারমাইকেল কলেজের ম্যানেজমেন্ট মাস্টার্সের ছাত্র। নিহত আরেক নারীর পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে।

তিনি আরো জানান, ট্রাকটি দ্রুতগামী হওয়ার কারণে প্রথমে একটি অটোকে চাপা দেয়। পরে ছিটকে পড়ে আরো একটি অটোকে চাপা দেয়। ফলে দুই অটোতে থাকা যাত্রীদের মধ্যে এই হতাহতের ঘটনা ঘটে। আমরা ট্রাকটিকে আটক করেছি।

-জেডসি