ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৬:৩০:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

রংপুরের বদরগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপডেট: ১১:৪৭ এএম, ২৮ মে ২০১৫ বৃহস্পতিবার

Rangpur_941187571স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, রংপুর : রংপুরের বদরগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় আশামনি (১১) নামে একটি শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ফারহানা (১১) ও রেখা বানু (১২) নামে আরো দুই শিশু। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন ঘুনুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশামনি বাতাসন এলাকার আজাবুল হকের মেয়ে। আহত ফারহানা ও রেখা একই এলাকার ফরিদুল ও রফিকুল হকের মেয়ে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মক্তবে লেখাপড়া শেষে সকাল ৮টার দিকে বাড়ি ফিরছিল আশামনিসহ ওই তিন শিশু শিক্ষার্থী। পথে বাতাসন ঘুনুরঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪২৭০) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আশামনির মৃত্যু ও গুরুতর আহত হয় ফারহানা ও রেখা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ২৮.০৫.২০১৫