রওশনের কাছে এক লাখ টাকা পান সাদ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
রওশন এরশাদ ও রাহগির আলমাহি সাদ এরশাদ
জাতীয় পার্টির প্রার্থী রাহগির আলমাহি সাদ এরশাদের এক লাখ টাকা দেনা রয়েছে তার মা বেগম রওশন এরশাদের কাছে। বিএনপির প্রার্থী রিটা রহমানের দান হিসেবে পাওয়া ৫০ ভরি সোনা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ারের ২০ ভরি গয়না রয়েছে।
রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
রাহগিরের হলফনামা থেকে জানা যায়, তার স্থাবর সম্পদের মধ্যে ৩৩ লাখ টাকার কৃষিজমি রয়েছে। তার বাড়ি বা অ্যাপার্টমেন্টের আনুমানিক মূল্য সাত কোটি ৩০ লাখ টাকা। দালান ও আবাসিক বাণিজ্যিক খাতে বছরে তার আয় ২৫ লাখ ৮৫ হাজার টাকা। মা রওশন এরশাদের কাছে তার এক লাখ টাকা ঋণ রয়েছে। তিনি অগ্রিম বাড়িভাড়া বাবদ নিয়েছেন ৬ লাখ টাকা। ব্যবসা থেকে তার বছরে আয় ৫০ লাখ ২৮ হাজার টাকা। তার অস্থাবর সম্পদ রয়েছে ৬ কোটি ২৮ লাখ ৫২ হাজার টাকার। বিদেশি মুদ্রা রয়েছে ২ কোটি ৬৫ লাখ ১২ হাজার টাকা। পোস্টাল সেভিংসে তার ৬০ লাখ টাকা রয়েছে। তার পেশা ব্যবসা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক।
রিটার হলফনামা অনুযায়ী তার কৃষিজমি ১৫ বিঘা। অকৃষিজমি রয়েছে ১২ শতক। তার ১৪ লাখ টাকা মূল্যের বাড়ি রয়েছে। ২ লাখ টাকা ও ২০০ মার্কিন ডলার রয়েছে। পোস্টাল সেভিংস রয়েছে ৮ লাখ টাকা। দান হিসেবে তার ৫০ ভরি সোনা রয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। পেশা সাংবাদিক ও লেখক।
শাহরিয়ারের হলফনামা থেকে জানা যায়, তার নগদ ৩৪ লাখ টাকা রয়েছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে ৩১ লাখ ২১ হাজার টাকা। বাস–ট্রাক ও গাড়ি রয়েছে ৩৩ লাখ ৭১ হাজার টাকার। ২ লাখ টাকার ইলেকট্রনিকস সরঞ্জাম ও আসবাব রয়েছে। বছরে বাড়ি ও দোকানভাড়া পান ৩৮ হাজার টাকা। ব্যবসায় আয় ৭ লাখ ৭৫ হাজার টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। পেশা ব্যবসা ও ঠিকাদারি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল