রকেট হামলায় নিহত ইউক্রেনের অভিনেত্রী ওকসানা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর রকেট হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
স্থানীয় সময় শুক্রবার (১৮ মার্চ) অভিনেত্রীর নিজ দল ‘ইয়ং থিয়েটার’ এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কিয়েভে নিজ বাসভবনে অবস্থান করছিলেন ওকসানা। সেখানে রাশিয়ার সেনারা রকেট হামলা চালালে তিনি মারা যান।
সম্প্রতি শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’ পেয়েছিলেন ওকসানা।
১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন ওকসানা। তিনি ছিলেন ইউক্রেনের সবচেয়ে দক্ষ অভিনয়শিল্পীদের একজন। কয়েক দশক ধরে যার ক্যারিয়ার ছিল চলচ্চিত্র এবং থিয়েটার জুড়ে।
ইয়াং থিয়েটারের সাথে কাজ করার পাশাপাশি, তিনি টারনোপিল মিউজিক অ্যান্ড ড্রামা থিয়েটার এবং স্যাটায়ারের কিয়েভ থিয়েটারে কাজ করেছিলেন।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরইমধ্যে হামলায় ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে রুশ সেনারা।
ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, রাশিয়ার সেনারা দেশটির বেসামরিক নাগরিকের ওপর ইচ্ছাকৃত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালাচ্ছে।
এর আগেও কিয়েভসহ ইউক্রেনের বেশ কিছু শহরে দোকান-বাজার, বাড়ি, স্কুল ও হাসপাতালের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানার অভিযোগ উঠেছে।
তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তারা শুধুমাত্র ইউক্রেনের সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করেই বিশেষ অভিযান চালাচ্ছে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








