ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:০০:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

রক্ত দিলেন এমপি কেয়া চৌধুরী

আপডেট: ০৪:৫১ পিএম, ১৪ জুন ২০১৫ রবিবার

keya-chowdhury-picস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : রক্তদাতার হিসেবে নাম লেখালেন হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এখন থেকে প্রতি তিন মাস পরপর রক্ত দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।  বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রোববার (১৪ জুন) দুপুরে সিলেট রেডক্রিসেন্ট কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতার পর তিনি রক্তদান করেন। প্রতিটি মানুষকে রক্ত দেওয়ার আহ্বান জানিয়ে সভায় কেয়া চৌধুরী বলেন, প্রতিদিন সুস্থ রক্তের চাহিদা মেটাতে প্রয়োজন তাৎক্ষণিক সহায়তা। রক্তদানের মাধ্যমে আমরা বহু জীবন রক্ষা করতে পারি। তিনি বলেন, মানবতার সেবার অবদান আপনাকে দেবে পরিতৃপ্তি। এজন্য তিনি নিজেও প্রতি তিন মাস পরপর সিলেট রেডক্রিসেন্টে রক্ত দেওয়ার প্রতিশ্রুতি দেন। সভা শেষে স্বেচ্ছায় রক্ত দেন এ এমপি। রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল, সোয়েব আহমদ, হাফিজ রুমেল চৌধুরী প্রমুখ। সভা শেষে রক্তদাতা ও সংগঠকদের হাতে সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেয়া চৌধুরী। ১৪.০৬.২০১৫