রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ৯ মে ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের গুঞ্জন এর আগে একাধিকবার ছড়িয়েছে। সম্প্রতি ফের ফিসফাস শুরু হয়েছে বিষয়টি নিয়ে। পেছনে রয়েছে শক্ত কারণ। বিয়ের সব ছবি মুছে দিয়েছেন রণবীর। তাতেই প্রশ্ন উঠেছে, তবে কি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই ভেঙে যাচ্ছে রণদীপের সংসার?
রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবি মুছে দেওয়া হয়েছে। মূলত এরপর থেকেই নড়চড়ে বসেন নেটাগরিকেরা। তবে কি দুজনের পথ দুদিকে বেঁকে যাচ্ছে? চিন্তিত মনে উত্তর খুঁজছেন দুই তারকার অনুরাগীরা।
তবে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, রণদীপের বিচ্ছেদের গুঞ্জন সত্য নয়। সূত্র জানিয়েছে, ‘রণবীর ২০২২-২৩ সালের আগের সব ছবিই মুছে ফেলেছেন। শুধু তার বিয়ের ছবি নয়।’ প্রসঙ্গত, দীপিকার সঙ্গে তার সাম্প্রতিক তোলা সমস্ত ছবিই রয়েছে ইনস্টাগ্রামে।
সূত্র আরও জানিয়েছে, সূত্র জানায় ‘তাদের দাম্পত্য জীবনে সমস্যা হয়েছে, এমন দাবির কোনো সত্যতা নেই। এটা ভিত্তিহীন। তারা একসঙ্গে সুখী এবং নিজেদের শিডিউল থেকে সময় বের করে নিয়েছেন। যাতে একসাথে কিছু ভালো সময় কাটাতে পারেন।’
সূত্রের কথায়, ‘তারা তাদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাতে উচ্ছ্বসিত এবং জীবনের এই বিশেষ পর্যায়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন।’ তবে জানা যাচ্ছে, দেশের বাইরে নয়, দীপিকা ও রণবীর ভারতে একসঙ্গে নিরিবিলি সময় কাটাচ্ছেন।
২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন দীপিকা ও রণবীর। তার তিন বছর আগে গোপনে তাদের বাগদান হয়। ২০১৫ সালে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া








