ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:২৮:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রণবীর-শ্রদ্ধার শুটিং সেটে আগুন, একজনের মৃত্যু

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ৩১ জুলাই ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছবির নাম ‘অ্যানিমেল’। লাভ রঞ্জন পরিচালিত এই সিনেমায় জুটি হয়ে অভিনয় করছেন রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। শুক্রবার এই ছবির শুটং সেটে ভয়াবহ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন মারা যাওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ এই আগুন লাগে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অগ্নিকাণ্ডে আহত এক যুবককে উদ্ধার করে স্থানীয় কুপার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। যদিও  সে যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


জানা গেছে, একটি দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা স্টুডিওতেও ছড়িয়ে পড়ে। আগুন দেখে আতঙ্কিত হয়ে পড়েন কলাকুশলীরা। শুটিং ফ্লোর ছেড়ে হুড়োহুড়ি করে বাইরে বের হতে গিয়ে আহত হোন অনেকেই। 

আন্ধেরির সদর বাজারের কাছে চিত্রকূট গ্রাউন্ডে এক হাজার বর্গফুট জায়গাজুড়ে সেট ফেলে চলছিল সিনেমার শুটিং। রাত সাড়ে ১০টা দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনার কারণে আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমার শুটিং।

২০২৩ সালের ৮ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যানিমেল’ সিনেমায় আরও অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া ও বনি কাপুর। রশ্মিকা মান্দানাও অভিনয়ের কথা আছে এ সিনেমায়।